২২ ডিসেম্বর, ২০১৯ ২১:২৮
সিলেটের জৈন্তাপুরে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ২ ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৫টা ৩০মিনিটের সময় উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর গ্রামের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল অফিসার চয়েজ মদসহ ২ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার অজুহাত গুয়াখাই গ্রামের আজিজুর রহমানের ছেলে ফারুক আহমদ (৪২) এবং জৈন্তাপুর উপজেলার নয়াখেল পূর্ব গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহাবুদ্দিন (২৩)।
আটককৃতদের বিরুদ্ধে রোববার (২২ ডিসেম্বর) মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর ২৪(খ) ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বনিক জানান, জৈন্তাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসাবে ২০ বোতল মদ সহ ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য