নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০১৯ ২১:৩৬

সিলেট উইমেন চেম্বারের নবান্ন উৎসব ও পিঠামেলা

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নবান্ন উৎসব ও পিঠামেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগের ৩ জন নারী উদ্যোক্তা সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পুলিশ লাইন স্কুল মাঠে দিনব্যাপী নবান্ন উৎসব ও পিঠামেলার উদ্বোধন করেন সিলেট জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস চন্দ্র দাশ। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন- নারী ক্ষমতায়নে শেখ হাসিনার সরকারের উদ্যোগ প্রশংসনীয়। নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য প্রধানমন্ত্রী নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, নবান্ন বাঙালী সংস্কৃতির আবহমান উৎসব। এ উৎসব বাঙালীকে একত্রিত করে তোলে। তিনি সিলেট উইমেন চেম্বার অব কমার্স কর্তৃক উৎসবের আয়োজন করায় ধন্যবাদ জানান। আগামীতে সিলেট উইমেন চেম্বারকে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তরুণ উদ্যোক্তা সম্মাননা পেয়েছে  ‘ট্রপি’ আর্কিটেক ফার্মের প্রতিষ্ঠাতা সায়কা তাবাসসুম চৌধুরী নাহিয়া। নির্বিক উদ্যোক্তা সম্মাননা পেয়েছে ব্যবসায়ী কুমকুম হাজেরা ও সৃজনশীল উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘নৃতাঙ্গনের’ প্রতিষ্ঠাতা তুলিকা ঘোষ চৌধুরী।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেটস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার কে এল কৃষ্ণমূর্তি, সিলেট কাস্টমস কমিশনার গোলাম মনির, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট চেম্বার এটিএম শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি হাসিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপশ দাশ পুরকায়স্থ ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সহকারী অধ্যাপক প্রণব কান্তি প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট  উইমেন চেম্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পরিচালক রাহেলা জেরিন খানম, ওয়াহিদা আখলাক, রুবা খানম, শামসুন্নাহার, ফারজানা চৌধুরী, লুবানা ইয়াসমীন, নাসরিন বেগম, রাবেকা আক্তার রিয়া প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ছন্দ নৃত্যনালয়ের বিপুল শর্মা ও নন্দলাল গোপ।


 

আপনার মন্তব্য

আলোচিত