২৫ ডিসেম্বর, ২০১৯ ২২:১৬
সুনামগঞ্জে আলফাত উদ্দিন আহমদ রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্টের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিলের অনুদানে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে বেলা সাড়ে ছয়টায় ২১০ জন রিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমানে শীতের প্রকোপে অসহায় গরীব রিক্সা চালকেরা কষ্ট করে দিন পার করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলফাত উদ্দিন আহমদের প্রতিষ্ঠা করে যাওয়া সংগঠনের রিক্সা চালকদের দুর্দশা নিরসনে প্রধানমন্ত্রী উনার নিজ তহবিল থেকে যে অনুদান দিয়েছেন তা নিঃসন্দেহে উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নারী নেত্রী শিলা রায় প্রমুখ।
আপনার মন্তব্য