সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:১৮

ধর্ম প্রতিমন্ত্রী সিলেট আসছেন আজ

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ দুই দিনের সফরে বৃহস্পতিবার সিলেটে আসছেন।

মন্ত্রী ওইদিন সকাল ১১টা ৪০ মিনিটের সময় সিলেট এম. এ. জি. ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসের অবস্থান, বেলা আড়াইটায় দক্ষিণ সুরমায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন, বেলা ৩ টায় জামেয়া তাওয়াকুলিয়া রেঙ্গা সিলেট কর্তৃক ৩ দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনে বক্তব্য দেবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউসে অবস্থান ও রাত্রি যাপন করবেন।

পরদিন ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে জুম্মার নামাজ আদায়, সন্ধ্যা ৬ টায় সিলেট সার্কিট হাউস থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা ও রাত ৭ টা ৪৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত