২৬ ডিসেম্বর, ২০১৯ ১৭:৩৩
সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি সেবা প্রাপ্তি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ব্র্যাকের সুনামগঞ্জ জেলা শাখার ডিবিসি মো.আবুল কালাম, সেক্টরস্পেশালিষ্ট রঞ্জিত কুমার বৈষ্ণব, সুলতান মাহমুদ, এলাকা উন্নয়ন সমন্বয় কারী মো.রফিকুল ইসলাম, উম্মে হাবিবা, ইসলামিক রিলিফের নুরুন্নবী, উপজেলা কাজী সমিতির সভাপতি নুরুল আজিজ চৌধুরী, উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিস আহমদ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একান্ত প্রচেষ্টায় বাল্যবিবাহ প্রতিরোধে আমরা অনেকটা সফল হয়েছি। এখন নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক প্রথা বন্ধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আপনার মন্তব্য