২৬ ডিসেম্বর, ২০১৯ ১৭:৪৫
মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়া বাজার, গোয়ালবাড়ী বাজার, হাজী ইনজাদ আলী মার্কেট, নিউ মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতায় ছিল জুড়ী থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে নয়া বাজারে অবস্থিত কবির উদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা, গোয়ালবাড়ী বাজারে অবস্থিত বেলাল ষ্টোরকে ৫ শত টাকা, ইমন ষ্টোরকে ৫ শত টাকা, হাজী ইনজাদ আলী মার্কেটে অবস্থিত শামীম খাদ্য ভাণ্ডারকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, চালের বস্তাতে ওজনে কম দেওয়া, বাটখারাতে ওজন কম থাকাসহ বিভিন্ন অপরাধে এ সকল প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
আপনার মন্তব্য