গোয়াইনঘাট প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২০ ১৮:১৭

গোয়াইনঘাটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বই উৎসব সম্পন্ন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় সিলেটের গোয়াইনঘাটে বই উৎসব ২০২০ সম্পন্ন হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গোয়াইনঘাটে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়।

এরপর গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পুর্নানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুকাশ স্কুল এন্ড কলেজ, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়, বারহাল আইডিয়াল স্কুল এন্ড কলেজেসহ উপজেলার সবকটি বিদ্যাপীঠসমুহে এক যুগে বই বিতরণ করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল মিয়া, সহকারী শিক্ষা অফিসার শাহিন মাহমুদ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আ. শহীদ, যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য সুবাস দাস প্রমুখ।

বই উৎসবের সমবেত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি ফারুক আহমদ বলেন, বর্তমান সরকার শিক্ষা ও জনবান্ধব। সরকারের ইতিবাচক ও মহতী উদ্যোগের ফসল আজকের বিনামূল্যে বই উৎসব। এই বই উৎসবের জনক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে উন্নয়নের সুনির্দিষ্ট কক্ষ পথে এগুচ্ছে বাংলাদেশ। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার সারা দেশে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে আজকের বই উৎসবও তার সেই সুচিন্তিত প্রতিফলনও। বাংলাদেশ বছরের প্রথম দিন এক যুগে বই বিতরণ শুধু দেশে নয়,বহির্বিশ্বেও বিরল।

অপরদিকে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেছেন,  মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার আন্তরিক। সরকার শিক্ষা ব্যবস্হাকে আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্হাকে এগিয়ে নিতে আমাদের প্রধানমন্ত্রীর অগণিত বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্প নিয়েছেন,যা দ্রুত বাস্তবায়ন হচ্ছে। 

আপনার মন্তব্য

আলোচিত