০১ জানুয়ারি, ২০২০ ১৮:৫৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল করার দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রান্সপোর্ট সমিতি এবং উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি ) দুপুরে পাড়ুয়াস্থ সাকেরা পয়েন্টে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
এছাড়া আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, মমতাজ আলী, শামছুদ্দীন, আব্দুর রহিম, আফজল হোসেন বতুল্লাহ, হোসেন আহমদ, আঙ্গুর সরকার, মোহাম্মদ আলী, মেম্বার মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম আহমদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, সোলেমান, আনসার উদ্দিন জিলানী, সুজন আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা লাখো ব্যবসায়ী ও শ্রমিকের রুটি-রুজির একমাত্র উপার্জনস্থল ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক করে না দেয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আপনার মন্তব্য