জুড়ী প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২০ ১৪:২৬

জুড়ীতে রৌপ্য কাপ এন্ড রৌপ কাপ ফ্লাড লাইট ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ীতে রৌপ্য কাপ এন্ড রৌপ কাপ ফ্লাড লাইট ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্বজুড়ী ইউপির টালিয়াউরা 'আর্দশ সমাজ কল্যাণ সংস্থা টালিয়াউরা' এর আয়োজনে "লর্ডস ক্রিকেট মাঠ" টালিয়াউরায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পূর্বজুড়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইনের সভাপতিত্বে তসিরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ নিমাত্রা কলেজে প্রভাষক সাইফ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু, সমাজসেবক মুহিদ আলি নামরসহ আর্দশ সমাজকল্যাণ সংস্থা টালিয়াউরা সকল সদস্যরা।

উদ্বোধনী খেলায় শুভ সাথী স্পোর্টিং ক্লাব টালিয়াউরাকে ইয়াং ইস্টার স্পোর্টিং ক্লাব বড় ধামাই ১৩২ রানের টার্গেট দিয়েছিল। জবাবে শুভ সাথী স্পোর্টিং ক্লাব টালিয়াউড়ার সব উইকেট হারিয়ে ৫৪ রান করে। এর ফলে ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব বড় ধামাই ৭৮ রানের বড় জয় পায়।

রৌপ্য কাপ এন্ড রৌপ কাপ ফ্লাড লাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সুলতান আহমদ। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত