নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২০ ২৩:৪১

সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ গ্রেপ্তার

সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যা ৬ টায় দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ পয়েন্ট থেকে র‌্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, সোমবার দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে ছাত্রদলের গাড়ি বহর নিয়ে মকসুদ বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভায় যাওয়ার পথে খোজারখলা মারকাজ পয়েন্টে আসা মাত্র গাড়ি বহর থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ মিডিয়া অফিসার  অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মকসুদ আহমদের উপর বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত