০১ মে, ২০২০ ২১:৪৩
সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) উপহার দেওয়া হয়েছে। সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের এ পিপিই উপহার দেওয়া হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১মে) বিকেলে বিশ্বনাথ নিউজ২৪ডট কম’র কার্যালয়ে বিশ্বনাথের দু’টি প্রেসক্লাব ও অপর সংগঠন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষে তার ছোটভাই সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল-রাজী চৌধুরী পিপিই হস্তান্তর করেন। এরআগে (৩০ এপ্রিল) একইভাবে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষ থেকে ওসমানীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পিপিই উপহার দেওয়া হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা সহল আল-রাজী চৌধুরী বলেন, বর্তমান করোনা সংকটে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এই তিন স্তরের মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশি উপেক্ষিত। তাই সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীর এহিয়ার পক্ষ থেকে সিলেট-২ আসনের সাংবাদিকদের পিপিই উপহার দেওয়া হচ্ছে।
পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহসভাপতি আশিক আলী, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, সদস্য আব্দুস সালাম, প্রেসক্লাব অপরাংশের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ, ইয়াহ্ইয়া চৌধুরীর ছোটভাই শাফী চৌধুরী ও একান্ত সহকারী আবু বকর।
আপনার মন্তব্য