০২ মে, ২০২০ ২৩:২৮
সিলেট তামাবিল স্থল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন ৮ বাংলাদেশি। শনিবার তারা দেশে ফেরেন। তাদের সবাইকেকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তারা সবাই সুস্থ আছেন।
জানা যার, করোনাভাইরাসের কারনে ভারত সরকার দেশটিতে লকডাউন ঘোষণা করার পূর্বে এ ৮ বাংলাদেশি নাগরিক চিকিৎসা, ভিজিট ও ব্যবসায়িক উদ্দেশে ভারতে যান। করোনাভাইরাসের কারণে সরকার সবকটি বন্দর বন্ধের ঘোষণা দিলে আটকা পড়ে যান বাংলাদেশি এই নাগরিকেরা।
বিজ্ঞাপন
পরে ভারতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থেকে করোনা ভাইরাস মুক্ত সার্টিফিকেট পাওয়ার পর ভারতের গুয়াহাঠি রাজ্যের বাংলাদেশি দূতাবাসের শাখায় আবেদনের পরিপ্রেক্ষিতে মেঘালয় রাজ্যে সরকারের সহযোগিতায় বিশেষ ব্যবস্থাপনায় শনিবার দুপুর দুইটায় তামাবিল শুল্ক বন্দরে ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন আট বাংলাদেশি। দেশে ফেরার পর তাদেরকে গোয়াইনঘাট উপজেলার প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়।
এ ব্যায়াপারে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন বলেন, তামাবিল ইমিগ্রেশন দিয়ে ফেরা ৮ জনকে আমরা প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রেখেছি। সবারই শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। সবারই ভারতের ছাড়পত্র থাকলেও তাদেকে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণ কক্ষে থাকতে হবে।
আপনার মন্তব্য