নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২০ ২০:০১

ভেজাল বিরোধী অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা অর্থদণ্ড

সিলেটে ও সুনামগঞ্জে র‌্যাবের অভিযান অব্যাহত

সিলেটের বিয়ানীবাজার ও সুনামগঞ্জের জামালগঞ্জে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১১ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪  মে) ১১টা থেকে ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর পৃথক দুইটি আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি কামরুজ্জামান ও লে. কমান্ডার ফয়সল আহমদ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. আামিরুল ইসলাম মাসুদ ও সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

র‌্যাব জানায়, বিয়ানীবাজার ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিæ, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১১ টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত