নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২০ ০১:৪০

এক সপ্তাহ পর হবিগঞ্জ হাসপাতালের কার্যক্রম সীমিত পরিসরে চালু

সীমিত পরিসরে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সোমবার থেকে পুনরায় চালু হয়েছে। এরআগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলে ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল গত ২৭ এপ্রিল 'লকডাউন' করেছিল স্থানীয় প্রশাসন। এর পর থেকে সেখানে যাবতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ ছিল।

বিজ্ঞাপন

হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ বন্ধ থাকার পর হবিগঞ্জ সদর হাসপাতালে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়েছে। এছাড়া এক চিকিৎসক ও দুই নার্সের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত ২১ এপ্রিল লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২৫ এপ্রিল চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। দুই-এক দিনের মধ্যে এই দুই হাসপাতালে পুনরায় স্বাস্থ্যসেবা চালু হবে।

আপনার মন্তব্য

আলোচিত