তাহিরপুর প্রতিনিধি

০৬ মে, ২০২০ ২০:১১

তাহিরপুরে ৩ শতাধিক আনসার সদস্যকে উপহারসামগ্রী প্রদান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন শতাধিক দরিদ্র ও বেকার আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। আনসার ভিডিপি সিলেট রেঞ্জ পরিচালক রফিকুল ইসলাম উপহারসামগ্রী বিতরণ করেন।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার আনসার ভিডিপির প্রাঙ্গণে প্রত্যেকে হাতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১টি মাস্ক ও ১টি সাবান তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সুনামগঞ্জ জেলা সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সেলিম, সদর উপজেলা আ/ভি অফিসার অরুণ কান্তি পাল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক কমলা আক্তার রোজী, উপজেলা প্রশিক্ষক আব্দুল ওয়াহাব, মনিটরিং মাঠকর্মীসহ উপজেলার আনসার/ভিডিপি কমান্ডার ও আনসার-ভিডিপি সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত