০৬ মে, ২০২০ ২২:১৮
আমেরিকার ওয়ারেনসিটি ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল এক্সিকিউটিভ ডাইভারসিটিজ চেয়ারম্যান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, সমাজসেবী ও রাজনীতিবিদ ডক্টর খাজা শাহাব আহমদের পক্ষ থেকে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের জন্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপত্তা সুরক্ষায় ৫০টি পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় বুধবার বিকাল ৪টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে পিপিই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল খালিক।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা ওলিউর রহমান, অন্যতম আজীবন সদস্য আবুল হারিছ, পর্তুগাল ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান।
পিপিই বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদির মুন্না, প্রচার সম্পাদক মিহাদুর রহমান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, অন্যতম সদস্য ফয়সল কাদির, সহযোগী সদস্য আফজাল হোসেন মিজান, এম আশিক উদ্দিন, মায়রুফ আহমদ, বাহার হোসেন শাকিব, হানিফ আহমদ, ওসমান গনী, সাবেক প্রচার সম্পাদক সাহেদুল করিম চৌধুরী, আজীবন সদস্য সেলিম আহমদ, সৌদি প্রবাসী শাহাব উদ্দিন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ তাহের প্রমুখ।
আপনার মন্তব্য