নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২০ ১৪:২২

মৌলভীবাজারে ১৩ জনকে জরিমানা

মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিন অমান্য করায় ১৩ জনকে জরিমানা করেছে র‍্যাব।

বুধবার (৬ মে) বেলা সাড়ে আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সদর থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন কমান্ডার মেজর আহমদ নোমান জাকি ও এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ ও শ্রীমঙ্গলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের সমন্বয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক হোম কোয়ারেন্টিন অমান্য করায় মৌলভীবাজার সদরে ৬ জন ও শ্রীমঙ্গলে ৭ জনকে সর্বমোট ১৩ হাজাত ৫০০ টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত