নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২০ ১৪:৪৮

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ২

সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে সদরের অচিন্তপুর গ্রামের কবরস্থানের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত মো. উজ্জ্বল মিয়া (৩৩) সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের রবি মিয়ার ছেলে ও মো. তকবির হোসেন (৩০) একই গ্রামের আবু সালামের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদেরকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত