মাধবপুর প্রতিনিধি

০৮ মে, ২০২০ ১৩:২৪

মাধবপুরে বিদ্যানন্দের ত্রাণ বিতরণ

‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষের জন্য পাঠানো ত্রাণ বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে উপজেলার করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে হরষপুর,ধর্মঘর ও বড়জ্বালা বিওপি এলাকার ১৮০ জন অসহায় দারিদ্র লোকের মাঝে সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো খাদ্যসহায়তার মধ্যে রয়েছে- চাল, আটা, ডাল, ছোলা, তেল, এক প্যাকেট সুজি ও লবণ।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ৫৫ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, সুবেদার মেজর হাবিবুর রহমান মুন্সি, ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

আলোচিত