০৮ মে, ২০২০ ২২:৪৬
করোনা-ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূর্যোগ মোকাবেলা ও পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের শতাধিক অসহায়, কর্মহীন ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমানের অর্থায়নে ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সহযোগীতায় ওই ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু ও সাবান।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এনামুল হক বিজয়ের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যারা মানুষের দুঃ সময়ে পাশে দাঁড়ায় তারাই প্রকৃত মানব প্রেমিক। কঠিন এ দুঃসময়ে আর্থিকভাবে সহযোগীতা করার জন্য যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট আলহাজ্ব মুজিবুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন বক্তারা।
খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণী সভায় বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সমির দে ঝুলন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের ভারপ্রপ্ত সভাপতি মাসুক মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন আহমেদ, জুবায়ের আহমেদ, সালেহ আহমদ, শামীম আহমদ, মাসুদ কালাল মুন্না, মাসুক আহমদ, জামি আহমদ, জাহিদ হোসেন, আদিল ইসলাম, বাবুল মিয়া, কাদির মিয়া ও গিয়াস আহমদ। সভা শেষে বাড়ি বাড়ি নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
আপনার মন্তব্য