কমলগঞ্জ প্রতিনিধি

০৯ মে, ২০২০ ২০:৪২

কমলগঞ্জে পৃথক জায়গায় খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বন্ধ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার সমূহে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার সমূহে মানবিক ও খাদ্য সহায়তা হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৃথক জায়গায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১২টায় শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে ৫শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। শমশেরনগর ইউনিয়ন পরিষদ, বণিক কল্যাণ সমিতি কার্যালয় ও প্রতিষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১টা সাবান।

শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে এর পক্ষে ৫শত পরিবারকে মানবিক সহায়তা হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন স্থানীয় প্রতিনিধিরা। শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর কাছে ৩৫০ পরিবারকে বিতরণের জন্য ৩৫০ প্যাকেট, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির মাধ্যমে ৭৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের বিতরণের জন্য ৭৫ প্যাকেট, ৭০ পরিবারকে বিতরণের জন্য ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধির মাধ্যমে ৭০ প্যাকেট ও ৫টি পরিবারকে বিতরণের জন্য কমলগঞ্জ সাংবাদিক সমিতির মাধ্যমে ৫ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, ইউপি সদস্য শেখ রায়হান ফারুক, আজিজুর রহমান চৌধুরী, রুহেল আহমদ চৌধুরী, মো. ইয়াকূব মিয়া, শমশেরনগর বণিক কল্যাণ সমিতি সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোশাহিদ, সহ-সাধারণ সম্পাদক বদিউল আলম বড় ভূঁইয়া, প্রচার সম্পাদক শেখ সোহেল আহমদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক জয়নাল আবেদীন, আলমগীর হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
    
শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে এর সভাপতি মইনুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সৈয়দ শরফুদ্দীন রুমেল জানান, ৩ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে করোনা ভাইরাস মহামারিতে দুর্যোগকালীন সময়ে ট্রাস্টের পক্ষ থেকে ৫শ’ পরিবারের পাশে মানবিক সাহায্য হিসাবে খাদ্য সামগ্রী নিয়ে সহায়তা করেছি। ভবিষ্যতেও আমরা এভাবে মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে।
 
একই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারের সবুজ বাংলা যুব সংঘের উদ্যোগে ১৫০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

শনিবার দুপুরে ব্রাহ্মণউষার গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই।

এ সময় উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, ঢাকাস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেসার আহমদ, সংগঠনের সভাপতি আইনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল মোহাম্মদ সাইফুরসহ স্থানীয় সমাজকর্মী তালুকদার আমিনুর রহমান, আতিকুর রশীদ চৌধুরী কামরান, কবি জয়নাল আবেদীন, লোকমান আহমদ, দুলাল চৌধুরী, আব্দুল মুকিত হাসানী প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত