গোলাপগঞ্জ প্রতিনিধি

০৯ মে, ২০২০ ২১:২০

গোলাপগঞ্জেও ঈদের আগে খুলবে না শপিংমল

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে আসন্ন ঈদ উপলক্ষে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন গোলাপগঞ্জের ব্যবসায়ীরা।

শনিবার (৯মে) গোলাপগঞ্জের বাজার বণিক সমিতি, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি ও হেতিমগঞ্জ বাজার বণিক সমিতি ব্যবসায়ীদের নিয়ে পৃথক পৃথক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আগামী ১০ মে থেকে গোলাপগঞ্জের সব ধরনের শপিংমল, মার্কেট ও ফ্যাশন হাউস বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গোলাপগঞ্জ ছাড়াও ঢাকাদক্ষিণ ও হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ীরাও শপিংমল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত