মাধবপুর প্রতিনিধি

০৯ মে, ২০২০ ২১:৩৯

করোনা প্রতিরোধে মাধবপুরে নিরলস কাজ করছেন এসিল্যান্ড আয়েশা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। মাধবপুরের জনগণকে নিরাপদ রাখতে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দিন রাত ১১টি ইউনিয়নে এবং মাধবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ছুটে চলেছেন এসিল্যান্ড আয়েশা আক্তার।

জানা যায়, উপজেলার ১১ টি ইউনিয়নে সরকারী নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এর নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছেন।

সরজমিনে দেখা যায়, অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার ভিতরের রাখতে কঠোর ভূমিকা পালন করেছেন তিনি। অভিযান পরিচালনাকালে তিনি নিজেই হ্যান্ডমাইকে মানুষকে সচেতন করে যাচ্ছেন। বাড়ীতে থাকার পরামর্শ দিচ্ছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট আয়েশা আক্তার জানান, হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান স্যারের নির্দেশনা অনুযায়ী মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান স্যারের সার্বিক তত্বাবধানে আমি বাজ করছি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে থাকা নিশ্চিত করতে আমরা সবাই কাজ করে যাচ্ছি। তবে এক্ষেত্রে বিধি নিষেধ অমান্য করে অল্প কিছু লোক যারা ঘরের বাইরে বের হয়েছিলেন কিংবা কিছু দোকানপাট খোলা রেখেছিলেন তাদের প্রতি সচেতনতার আহবান জানিয়ে বারবার সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা না মানলে তাদের প্রতি প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস মোকাবিলায় এখানকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রতিদিন ভোর বেলা থেকে শুরু করে মাঝরাত অবধি আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনী, মাধবপুর থানা পুলিশ আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। কেউ যেন এই করোনাতে অকালে মৃত্যুবরণ না করে বা কারোর পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। মাধবপুরকে এ মহামারী থেকে বাঁচাতে পারলেই বর্তমান সরকারের তথা আমাদের সবার এ পরিশ্রম সার্থক হবে।

এসময় এসিল্যান্ড আয়েশা আক্তার তার কার্যক্রমে মাধবপুরবাসী ও গণমাধ্যমের কাছে সহযোগিতা কামনা করে বলেন, আসুন আমরা সকলের সচেতনতা বৃদ্ধি করি, করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবিলা করি।


আপনার মন্তব্য

আলোচিত