নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২০ ১৩:৫৯

সিলেট থেকে ঢাকা গেলেন ৫৮ ব্রিটিশ নাগরিক

বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৫৮ ব্রিটিশ নাগরিক।

রোববার (১০ মে) সকাল ৯টা ৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

বিজ্ঞাপন

নভোএয়ারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বিমান সংস্থার বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকা থেকে ম্যানচেস্টার যাবে। এই ৫৮ ব্রিটিশ নাগরিক সেই ফ্লাইটে যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে ঢাকা গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত