১০ মে, ২০২০ ২১:৫৬
সুনামগঞ্জে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনাভাইরাসে আক্রান্ত ছয়জন রোগী। রোববার (১০ মে) সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঁচজন ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন তারা। এ নিয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন জানান, শাল্লা ও ছাতকে করোনায় আক্রান্ত হওয়ার পর ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় দুইবার নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়। বাড়ি ফিরে গেলেও সুস্থ হওয়া রোগীরা আমাদের স্বাস্থ্য বিভাগের নজরে থাকবেন।
তিনি আরও জানান, ছাড়পত্র পাওয়া সবাই সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এদের মধ্যে ১০ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। অন্যরা সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, তার পরেই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।
আপনার মন্তব্য