১১ মে, ২০২০ ০০:৪৮
আবহাওয়া অফিস বলছে, সিলেট বিভাগসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (১০ মে) রাতে সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো ক্ষুদে বার্তা এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আপেক্ষিক আদরটা সকালে ৫৯ শতাংশ ছিলো যা সন্ধ্যায় ৬১ শতাংশে যেয়ে দাঁড়ায়।
এদিকে সিলেটের মতো কিশোরগঞ্জ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, হাতিয়া, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা, বরিশাল বিভাগেও মৃদু তাপপ্রবাহ বয়ে বইছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
এ ব্যাপারে জ্যেষ্ঠ আহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শনিবার থেকে দেশে এই তাপপ্রবাহ বইছে। সোমবার-মঙ্গলবারও কোথাও কোথাও ঝড় বৃষ্টি হবে। ১২ মের দিকে তাপপ্রবাহ কেটে যাবে। তবে ১৫ মের দিকে বিভিন্ন জায়গায় গরম বাড়বে আবার।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-, সিলেট সহ ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় এবং নোয়াখালী অঞ্চলে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বজলুর রশীদ জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মন্তব্য