১১ মে, ২০২০ ০১:০৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজের মেয়ের জন্য ৬ বছর ধরে জমানো ৫ হাজার টাকা করোনায় ঘর বন্দি মানুষের জন্য দান করলেন এক চা শ্রমিক।
রোববার (১০ মে) বিকেলে শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের শ্রমিক সন্তান মানস মাদ্রাজি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ টাকা দান করেন বলে জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
মানস মাদ্রাজি জানান, করোনার এ দুর্যোগ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও হানা দিয়েছে। এ অবস্থায় মানুষের ঘরে থাকা প্রয়োজন। যত বেশি মানুষ ঘরে থাকবে আমরা তত কম আক্রান্ত হবো । তাই এই অর্থ দিয়ে অন্তত একটি পরিবারকে যদি ঘরে রাখা যায় তাহলে ওই পরিবার থেকে আর করোনা ছড়াবে না ওই পরিবারও ভালো থাকবে তাই তিনি এ উদ্যোগ নিয়েছেন। আর করোনার কারণে যদি সব শেষ হয়ে যায় তাহলে এ টাকা দিয়ে কি হবে। যদি দেশ করোনা মুক্ত হয় তাহলে তার মেয়েও ভালো থাকবে।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মানস মাদ্রাজি দেয়া ৫ হাজার টাকা মুখ্য নয় এখানে তার দেশপ্রেমই হলো মুখ্য।
অর্থ প্রদানের সময় উপস্থিত শ্রীমঙ্গল বিএমএ এর সভাপতি ডা. হরিপদ রায় বলেন, মানস মাদ্রাজই একজন চা বাগানের মানুষ হয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ প্রয়াস মানুষের পাশে মানুষকে দাড়াতে উৎসাহ যোগাবে।
আপনার মন্তব্য