১১ মে, ২০২০ ১৫:১৭
সিলেট সিটি করপোরেশনের পানির বিল খুব সহজেই বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফলে কোভিড এর বিস্তার প্রতিরোধের এই সময়ে সিলেটের গ্রাহকগণ কোথাও না গিয়ে ঘরে বসেই যেকোনো সময় নিজের এবং অন্যের পানির বিল পরিশোধ করতে পারবেন।
সোমবার (১১ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের প্রায় ৫০ হাজার গ্রাহক কোনও বাড়তি চার্জ ছাড়াই চলতি মাসের বা বকেয়া বিলসহ বিল পরিশোধ সেবা বিকাশে নিতে পারবেন। ফলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বাড়তি সময় ও অর্থ ব্যয় না করেই পানির বিল পরিশোধ সেবা নিশ্চিত হলো। গ্রাহক চাইলে তার পানির বিলের পরিমাণও বিকাশ থেকে চেক করে দেখতে পারবেন।
এছাড়া বিল পরিশোধের সঙ্গে সঙ্গেই তিনি পেয়ে যাবেন একটি ই-রশীদ যা ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে পারবেন।
সিলেট সিটি করপোরেশনের গ্রাহকরা পানির বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে অন্যান্য নির্বাচন করে সিলেট সিটি করপোরেশন নির্বাচন করবেন। এরপর গ্রাহক মাস নির্বাচন করবেন এবং বিল নম্বর দিবেন। সবশেষে বিকাশ পিন দিয়ে বিল পরিশাধ সম্পন্ন করবেন।
তাৎক্ষনিক ভাবেই বিল পরিশোধ হয়ে যাবে এবং গ্রাহক সিলেট সিটি করপোরেশন ও বিকাশ লোগো সম্বলিত একটি ই-রশীদ পাবেন। গ্রাহক চাইলে তার বিল নম্বরটি বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারেন, যা ভবিষ্যতের বিল দেয়া আরো সহজ করবে।
*২৪৭# ডায়াল করে কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করেও পানির বিল পরিশোধের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ, পিডিবির প্রিপেইড ও পোস্টপেইড বিল এবং জালালাবাদ গ্যাসের গ্যাস বিলও পরিশোধ সেবা বিকাশের মাধ্যমে নিতে পারেন গ্রাহক। বিকাশের সেবার কারণে সিলেটের নাগরিকদের বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ কয়েকটি ক্লিকের ব্যাপার মাত্র।
ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।
আপনার মন্তব্য