নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২০ ১৫:৪৯

ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে ইয়াবা ও গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১০ মে) রাতে বনকলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আবুল কালাম আজাদ তুহিন (৩১) সিলেট নগরীর জালালাবাদের লন্ডনী রোডের নুর আলমের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত