১১ মে, ২০২০ ১৯:৪০
সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলা সদরের ঠাকুরহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে দিপা আক্তার। সে তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
সোমবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দুপুর ২টায় পরিবারের অজান্তে খেলার ছলে ঘরের বাইরে যায় দীপা। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টায় তাকে বাড়ীর উত্তর পাশে বৌলাই নদীতে তার মরদেহ ভেসে উঠে। ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার বাদ আছর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানান নিহত শিশুর স্বজন ঠাকরু হাটি গ্রামের সায়েম।
আপনার মন্তব্য