দিরাই প্রতিনিধি

১১ মে, ২০২০ ২১:৩৪

দিরাই হাসপাতালের নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত

এবার সুনামগঞ্জের দিরাই সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসের নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় করোনা পরীক্ষার ফলাফলে নমুনা সংগ্রহকারীর পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দিরাই হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ মে দিরাই হাসপাতালের টিবি ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, আক্রান্ত করোনার নমুনা সংগ্রহকারীর মধ্যে কোন উপসর্গ নেই। সে হাসপাতাল কোয়ার্টারের নিজ বাসায় অবস্থান করছে। এর আগে দিরাই হাসপাতালে কর্মরত ১ জন ডিপ্লোমা চিকিৎসক ও ২ জন নার্স আক্রান্ত হন। এনিয়ে দিরাই হাসপাতালে কর্মরত ৪ জন করোনায় আক্রান্ত।

প্রসঙ্গত গত ৫ এপ্রিল হাসপাতালের ৩ জন আক্রান্ত হওয়ার পর জরুরি বিভাগ ব্যতীত দিরাই হাসপাতালটি লকডাউন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত