কমলগঞ্জ প্রতিনিধি

১১ মে, ২০২০ ২১:৫৪

কমলগঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন মেয়র

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় করোনা আক্রান্ত ২ জনের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী  ( বিভিন্ন ফলমূল ও ইফতারসামগ্রী)পৌঁছে দিয়েছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

সোমবার (১১ মে) বিকাল ৪টায় পৌর এলাকার আলেপুর গ্রামে করোনা আক্রান্ত সোনালী ব্যাংক কর্মচারী ও কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ধানসিঁড়ি আবাসিক এলাকায় করোনা আক্রান্তের বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপহারের এসব খাদ্যসামগ্রী  পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রমুজ মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত