গোলাপগঞ্জ প্রতিনিধি

১১ মে, ২০২০ ২৩:৩৯

করোনা দুর্যোগে গোলাপগঞ্জে আশা’র খাদ্য সহায়তা হস্তান্তর

করোনা দুর্যোগে সৃষ্ট পরিস্থিতিতে গোলাপগঞ্জ উপজেলার গরিব-কর্মহীন মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২০০ প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে ।

সোমবার (১১ মে) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নিকট এই খাদ্য সহায়তা হস্তান্তর করেন আশা’র রিজিওনাল ম্যানেজার চন্দন কুমার দেব ।

এসময় উপস্থিত ছিলেন  সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, আশা’র ব্রাঞ্চ ম্যানেজার আতিকুর রহমান, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সমীরণ চন্দ্র নাথ,  গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী ইশতেয়াক সুমন প্রমুখ।

প্রতি প্যাকেট খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১কেজি ভোজ্য তেল এবং ১ কেজি লবণ ।

জানা যায়, করোনা দুর্যোগে সংস্থাটির ১২ কোটি টাকা বাজেটে খাদ্যসামগ্রী বিতরণের প্রক্রিয়ায় সারাদেশব্যাপী প্রতিটি উপজেলা  নির্বাহী কর্মকর্তার নিকট ২০০ প্যাকেট এবং জেলা প্রশাসকের নিকট ৫০০ প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর কর্মসূচীর আওতায়  এই খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে ।

উল্লেখ্য, আশা’র চলমান ঋণ কার্যক্রমের পাশাপাশি সারা বছর ব্যাপী  প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন, বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাস্প, সদস্যদের চিকিৎসা অনুদান প্রদান ইত্যাদি সামাজিক কর্মসূচী  চলমান রয়েছে ।

আপনার মন্তব্য

আলোচিত