১২ মে, ২০২০ ০৩:০৮
ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা (নার্স) করোনা আক্রান্তের ঘটনায় উপজেলার সদর লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখা রায় এ ঘোষণা দেন। লকডাউন ঘোষণার বিষয়ে উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এদিন উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এর আগে উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
বিজ্ঞাপন
সিলেট স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় এই প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে সিলেটের অন্য উপজেলাগুলোতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেও শূন্যের কোঠায় ছিল ফেঞ্চুগঞ্জ। সর্বশেষ ওসমানী মেডিকেল থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকা করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন।
আপনার মন্তব্য