নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২০ ১৩:৫৫

গোলাপগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ভেজালবিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা ও ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, নুরুল স্টোরকে ১০ হাজার, লাক্সমি ভান্ডারকে ১৫ হাজার, ভাই ভাই স্টোরকে ৪ হাজার, জয়নাল ট্রেডার্সকে ৪ হাজার টাকাসহ সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত