জুড়ী প্রতিনিধি

১২ মে, ২০২০ ১৭:৩৯

জুড়ীতে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল কেড়ে নিলো ভূমি কর্মকর্তার প্রাণ

মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী (কাম-কম্পিউটার) রবীন্দ্র সিংহের (২৮)।

মঙ্গলবার (১২ মে) সকালে কুলাউড়া-জুড়ী হাইওয়ে রোডের পুশাইনগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রবীন্দ্র সিংহ জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের ব্রজ কিশোর সিংহের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। আমাদের পক্ষ থেকে কুলাউড়া থানায় যোগাযোগ করা হয়েছে। কেননা ঘটনাটি কুলাউড়া থানা এলাকায় ঘটেছে।

বিজ্ঞাপন

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, রবীন্দ্র সিংহ মঙ্গলবার সকালে অফিসে আসার উদ্দেশ্যে নিজ বাড়ি হতে মোটরসাইকেলে করে রওয়ানা দেন। পথে কুলাউড়া-জুড়ী হাইওয়ে রোডের পুশাইনগর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত