১২ মে, ২০২০ ২০:১৭
হবিগঞ্জের মাধবপুরে প্রথম করোনা শনাক্ত হওয়া নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার বাড়ি উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে।
গত ২২ এপ্রিল নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ২৩ এপ্রিল হবিগঞ্জ হাসপাতালে তাকে আইসোলেশন প্রেরণ করা হয়। আজ ১৯ দিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, এই নারীর কেবল জ্বর ছিলো। পরে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এখন তিনি পুরো সুস্থ আছেন।
আপনার মন্তব্য