জুড়ী প্রতিনিধি

১২ মে, ২০২০ ২০:২৮

হাওর পাড়ের জেলেদের ত্রাণ দিলো আশা

হাকালুকি হাওরে মাছ শিকার করা তাদের পেশা। হাওরে যখন পানি থাকে না তখন কেউ বর্গা চাষ করে আবার অনেকে আগের জমাকৃত অর্থ দিয়ে কোন ভাবে জীবন যাপন করেন। বর্তমানে করোনা সংকটে অভাব যেন তাদের নিত্য সঙ্গী। হাকালুকি হাওর পাড়ের এই জেলেদের ত্রাণ সহায়তা দিয়েছে এনজিও সংস্থা আশা।

মঙ্গলবার (১২ মে) জুড়ী উপজেলার পশ্চিম গবিন্দপুর গ্রামের ৪৪ জন জেলেসহ উপজেলার ২০০পরিবারে এসব খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, এনজিও সংস্থা আশা'র জুড়ী অফিসের ম্যানেজার চন্দ্রহার সিংহ, লোণ অফিসার আব্দুল হামিদ, ঈমান আলী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, আমরা উপজেলার বেদে সম্প্রদায়, হিজরা সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়কে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছি। আশা সংস্থার কর্মকর্তারা যোগাযোগ করলে আমি তাদের সাথে পরামর্শ করে জেলে সম্প্রদায়ের মধ্যে এ ত্রাণ বিতরণের কথা বলি। জুড়ীর কোন মানুষ যাতে না খেয়ে মারা না যায় সেজন্য তাদেরকে আমরা ত্রাণসামগ্রী পৌঁছে দেব।

আপনার মন্তব্য

আলোচিত