মাধবপুর প্রতিনিধি

১২ মে, ২০২০ ২২:০০

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান পৌর শহরে অভিযান পরিচালনা করেন। এসময় চালিয়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেন।

অপরদিকে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেন।

আপনার মন্তব্য

আলোচিত