বিশ্বনাথ প্রতিনিধি

১৩ মে, ২০২০ ২০:১৯

বিশ্বনাথে সাংবাদিকদের সুরক্ষাসামগ্রী দিলেন প্রবাসী আনোয়ারুজ্জামান

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি খবর সংগ্রহে সাংবাদিকদের ঝুঁকি এড়াতে ও করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রেসক্লাবের ১৩জন সদস্যদের মধ্যে পিপিই, নোজাপিনসহ মাস্ক ও হ্যান্ড গ্লাভ্স দিয়েছেন। 

বুধবার (১৩ মে) বিকেলে নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আনোয়ারুজ্জামানের পক্ষে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

সভায় বক্তারা বলেন, দুঃসময়ে নিজেরা লকডাউনে থেকেও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সুরক্ষা-সামগ্রী দিয়ে যে উৎসাহ দিয়েছেন তা সাংবাদিক সমাজ আজীবন মনে রাখবে। আনোয়ারুজ্জামান চৌধুরীর পাশাপাশি আরও যেসকল প্রবাসীরা দেশ ও দশের কল্যাণে কাজ করছেন সেই প্রবাসী গুণীজনদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান বক্তারা।

বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক নবীন সুহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা আকদ্দুছ আলী, উপজেলা যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, শাহ আলম খোকন, মুহাম্মদ আমির আলী, ফয়জুল ইসলাম জয়, জেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পার্থসারথী দাস পাপ্পু, মাহবুব হোসাইন মাসুম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা শোয়েব আহমদ, সেলিম উদ্দীন ও সেলিম আহমদ।

এসময় প্রেসক্লাবের সহসভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিন, নির্বাহী সদস্য এমআর টুনু তালুকদার, কামাল মুন্না, শুকরান আহমদ রানা, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন ও মশাহিদ আলী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত