দিরাই প্রতিনিধি

১৩ মে, ২০২০ ২০:৩৭

দিরাইর গণমাধ্যমকর্মীদের অ্যাড শামসুল ইসলামের পিপিই উপহার

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপহার দিয়েছেন সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য অ্যাডভোকেট শামসুল ইসলাম।

বুধবার (১৩ মে) দুপুরে দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থসম্পাদক সৈদুর রহমান তালুকদার, সদস্য সালমান মিয়া ও রুম্মান আহমদের হাতে পিপিই তুলে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, হাতিয়া স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা একরার হোসেন, যুবলীগ নেতা রুবেল সরদার, ময়না মিয়া প্রমুখ।

এ সময় অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন। দিরাইর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন। জাতির দর্পণ সাংবাদিকদের সুরক্ষায় আমার এ ক্ষুদ্র উপহার।

আপনার মন্তব্য

আলোচিত