১৩ মে, ২০২০ ২১:০৪
সরকারিভাবে বোরো ধান ক্রয়ের জন্য কৃষক বাছাইয়ে জন্য তাহিরপুরে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারিতে প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির কৃষকরা অংশগ্রহণ করেন।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লটারির উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বিভিন্ন মাধ্যমে শোনা যায়, ধান বিক্রয়কে কেন্দ্র করে কিছু সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট হতে আমাদের কৃষক ভাইয়েরা সাবধান থাকবেন। কারণ প্রকৃত কৃষক সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হয় শুধু সিন্ডিকেট এর জন্য।
উন্মুক্ত লটারি দেওয়ার আগে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, প্রেসক্লাব উপদেষ্টা রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আ,লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছর লটারির মাধ্যমে উপজেলার ১৩ হাজার ১০৭ জন কৃষকের কৃষি কার্ডের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষক সরকারি গুদামে ২৬ টাকা কেজি দরে, এক মে. টন বোরো ধান বিক্রি করার সুযোগ পাবেন। তাহিরপুরে কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ৭৭ মে. টন বোরো ধান ক্রয় করা হবে।
আপনার মন্তব্য