মাধবপুর প্রতিনিধি

১৩ মে, ২০২০ ২৩:৪৪

মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় উপজেলার উত্তর বেজুড়া গ্রামের ফসলের মাঠে গরু আনতে গিয়ে হরমুজ আলী (৬৫) নামে বজ্রপাতের আঘাতে মৃত্যু বরন করেন।

পরে স্থানীয়রা খবর পেয়ে ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নিহতের পরিবর সূত্রে জানা যায়-আকাশে মেঘ দেখে মাঠে ছড়ানো গরু বাড়িতে আনতে গেলে বজ্রপাতে হরমুজ আলীর মৃত্যু হয়।



আপনার মন্তব্য

আলোচিত