১৪ মে, ২০২০ ০০:৫২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ৩জন রোগীর মধ্যে ২জনই নারী এক জন পুরুষ। তারা ঢাকা ও নারায়ণগঞ্জে পোষাক কারখানার কর্মী।
করোনাভাইরাস আক্রান্ত দুই নারী উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর ও কালিপুর গ্রামের বাসিন্দা। অপরজন দক্ষিণ বড়দল ইউনিয়ন কাউকান্দি গ্রামের বাসিন্দা। এরআগেও একবার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছিলো।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন তিনজন করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ পর্যন্ত তাহিরপুর উপজেলা থেক ৮০জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে গত ৫ মে ৬জনের করোনাভাইরাসের ফলাফল পজিটিভ আসে আর ১৩ মে পুরনো এক জন সহ ৩জনের ফলাফল পজেটিভ আসে। এনিয়ে তাহিরপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮জন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে আক্রান্তরা নিজ নিজ এলাকার বাড়িতে অবস্থান করছে। সন্ধ্যার পর রির্পোট হাতে পাওয়ার পর করোনায় আক্রান্তদেরকে লকডাউনে রাখার জন্য আমাদের স্বাস্থ্য কর্মী ও স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে আক্রান্তদের বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী আমাদের মেডিকেল টিম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
আপনার মন্তব্য