নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২০ ১৬:০৫

গোলাপগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ভেজালবিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা ও ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, সেলিম স্টোরকে ২ হাজার, করোনা স্টোরকে ২ হাজার, পরিমল স্টোরকে ৬ হাজার, মাহতাব এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত