১৪ মে, ২০২০ ১৭:০৭
সুনামগঞ্জের ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পণ্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্যবৃদ্ধির অপরাধে শহরের ৭টি মুদি দোকান থেকে এসব জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও র্যাব-৯ সুনামগঞ্জ।
বিজ্ঞাপন
পণ্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্যবৃদ্ধির অপরাধে শহরের সাদিক ষ্টোর থেকে ৮ হাজার টাকা, মুহিবুর রহমান সাধু ষ্টোর থেকে ১০ হাজার টাকা, ছাতক ষ্টোর থেকে ৩ হাজার টাকা, হামদু ব্রাদার্স থেকে ৫ হাজার টাকা, মহামায়া ষ্টোর থেকে ৪ হাজার টাকা, হাসান ষ্টোর থেকে ৪ হাজার ও রাজ ব্রাদার্স থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় র্যাব-৯ এর লে. কর্নেল ফয়ছল আহমদ, ডিএডিস নাসিমসহ র্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য