১৪ মে, ২০২০ ২২:৫৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল ওয়েল ফেয়ার ট্রাস্ট।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীগুলোর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ।
শ্রীমঙ্গল ওয়েল ফেয়ার ট্রাস্টের সমন্বয়ক ডা. আব্দুল বাতিন তালুকদার বলেন, করোনা পরিস্থিতিতে দেশের বাহিরে থাকা প্রবাসী বন্ধুদের সহায়তায় ও দেশের বন্ধুদের সমন্বয়ে প্রায় শতাধিক মানুষের মাঝে আমরা খাদ্যসামগ্রীগুলো তুলে দেই। শ্রীমঙ্গলের কলেজ রোড, শ্যামলী, বিরাইপুর, সুরভীপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ এই খাদ্যসামগ্রী পেয়েছে। করোনা পরিস্থিতিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আরও বৃহৎ আকারে খাদ্যসামগ্রী বিতরণ করবো। আমরা চেষ্টা করছি করোনাকালে শ্রীমঙ্গলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সমাজের সকল বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এই দুঃসময়ে অসহায় মানুষরা বাড়িতে নিরাপদে থাকতে পারবে।
আপনার মন্তব্য