১৫ মে, ২০২০ ০০:০৭
ঈদকে সামনে রেখে দীর্ঘদিন পর দোকান খুলে রকমারি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। চলছে সকাল থেকে রাত অবধি দোকানপাটে বেচা কেনা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্য বিধিসহ। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিত করে দোকানপাট খোলা রাখার নির্দেশনা থাকলেও তাহিরপুরে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি নির্দেশনা থাকলেও কেনাকাটা করতে গিয়ে জনসাধারণও তা কানে তুলছেন না।
ব্যবসায়ীরা বলছেন, এখন মালামাল বিক্রি করতে না পারলে পাওনাদারের টাকা পরিশোধ আর দোকান ভাড়া, কর্মচারী বেতন, সংসারের খরচ সবমিলিয়ে নাজেহাল অবস্থায় পড়তে হবে। তাই দীর্ঘদিন পর দোকান খোলার সুযোগ পেয়ে ব্যবসায়ীরাও গত একমাসের আর্থিক ক্ষতি আসছে ঈদের বেচাকেনায় পুষিয়ে নিতে চাচ্ছেন।
জানা যায়,শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে ১০মে থেকে দোকান-পাট খোলার যে নির্দেশনা দিয়েছে সরকার তাতে আর্থিকভাবে অনেকটা দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে ব্যবসায়ীরা। কিন্তু সকল ধরনের দোকানপাট দীর্ঘদিন পর খোলা হলেও এক্ষেত্রে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না। নির্দেশনায় বলা হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। কিন্তু নির্দেশনা পুরোই উপেক্ষিত। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। জটলা বেঁধে দোকানগুলোতে চলছে কেনাবেচা, প্রশাসনিক নজরদারিও নেই।
বিভিন্ন বাজারের ব্যবসায়ী জানান, দীর্ঘদিন পর দোকান খুলেছি, আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা হোক। কিন্তু ক্রেতাগন ভিড় করছে । সামাজিক দূরত্বের কথা কানেই তুলছেন না তারা। এ এক উভয় সংকটে আছি আমরা।
কসমেটিকস ব্যবসায়ীরা জানান, খেলনা, কসমেটিকসসহ হরেক রকমের মালামাল টাকা ধার করে এনেছিলাম। মালামাল বিক্রি করে দেনা পরিশোধ করবো। রমজান মাস। সারাদিন লোকজন বাজারে তেমন আসে না। সন্ধ্যার পরই কিছু বেচাকেনা করতে পারি। কিন্তু করোনা সব শেষ করে দিল।
বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাসুক মিয়া বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন থেকেও আমাদেরকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা
আমরা বণিক সমিতির পক্ষ থেকে বাজারের ব্যবসায়ীদেরকে বলেছি বিকাল ৪টার মধ্যেই দোকানপাট বন্ধ করতে।। কিন্তু কেউই তা মানছে না।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে উপজেলার ছোটবড় হাট-বাজারের দোকান গুলো বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্য বিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য