১৫ মে, ২০২০ ২১:৩১
করোনা ভাইরাস পরিস্থিতিতে সাময়িক অসুবিধাগ্রস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ মৌলভীবাজার। শুক্রবার (১৫ মে) বড়লেখা ও জুড়ীতে (পরিষদের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে) ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের অর্থায়নে ও সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য জোবেদা ইকবালের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়েছে।
২০০ প্যাকেট খাদ্যসামগ্রীতে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, ১টি সাবান, সুজি আদা কেজি, সেমাই ২ প্যাকেট। এর আগে ঐ ওয়ার্ডে আরো ৩০০ প্যাকেট বিতরণ হয়।
বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জোবেদা ইকবাল। সাংবাদিক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী ইফতার হোসেন রিপন, আওয়ামী লীগে নেতা আব্দুস শহীদ ময়না, মুকুল ধর, কয়েছ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য