শ্রীমঙ্গল প্রতিনিধি

১৭ মে, ২০২০ ১৫:২২

শ্রীমঙ্গলে সাংবাদিকের ওপর হামলা

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জনতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের সাধারণ সম্পাদক সাজন আহমেদ রানার ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাজন আহমেদ রানাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এ সময় হামলায় ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের অভিযানকালে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সাজন আহমেদ রানা শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাজন আহমেদ রানা জানান, আমার বাড়ির সামনে রাস্তার একপাশে আমার গাড়ি রেখেছিলাম। এর পাশ দিয়ে অন্যান্য গাড়ির যাওয়ার যথেষ্ট রাস্তাও ছিলো। কিন্তু রাস্তা থেকে গাড়ি সরানো নিয়ে একই এলাকার মাছুম এবং জুনেদের সাথে বাকবিতণ্ডা হয়। আমার মা এবং বোন এ সময় ঝগড়া দেখে বাড়ি থেকে ছুটে আসলে এক পর্যায়ে জুনেদ দেশীয় অস্ত্র দিয়ে উত্তেজিত হয়ে হামলা করে। আমি হামলা থেকে আমার মা-বোনকে বাঁচতে এগিয়ে আসলে আমার ঘাড়ে কোপ লাগে। এতে আমি মারাত্মক আহত হই।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায় এ বিষয়ে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মন্তব্য

আলোচিত